Homeইস্পোর্টস সংবাদPMNC Bangladesh Fall 2026-এর চ্যাম্পিয়ন MR Esports, রানার্স-আপ CMF Esports

PMNC Bangladesh Fall 2026-এর চ্যাম্পিয়ন MR Esports, রানার্স-আপ CMF Esports

এমআর ই-স্পোর্টস (MR Esports) জনপ্রিয় ই-স্পোর্টস প্রতিযোগিতা ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (PMNC) বাংলাদেশ ২০২৬ ফল’-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গ্র্যান্ড ফাইনালের ১২ রাউন্ডের তীব্র প্রতিযোগিতার পর, এমআর ই-স্পোর্টস লিডারবোর্ডের শীর্ষস্থান অধিকার করে এ বছরের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। এই প্রতিযোগিতার অফিশিয়াল স্মার্টফোন পার্টনার ছিল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স (Infinix)।

রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে গ্র্যান্ড ফাইনালের অফলাইন ম্যাচগুলো শুরু হয়েছিল। তবে নেটওয়ার্ক-সংক্রান্ত জটিলতার কারণে সময়সূচিতে পরিবর্তন আনা হয় এবং গত ৩০ আগস্ট অনলাইনের মাধ্যমে শেষ দিনের ম্যাচগুলো সম্পন্ন করা হয়।

সিএমএফ ই-স্পোর্টস (CMF Esports) রানার্স-আপ এবং এ১ আরজি ই-স্পোর্টস (A1 RG Esports) ও ভিএভেকে সাইলেন্ট আর্মি যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে। গ্র্যান্ড ফাইনালে অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য এ১ আরজি ই-স্পোর্টস-এর গেমার রাউডি (Rowdy)-কে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) ঘোষণা করা হয়।

১০ লাখ টাকার মোট প্রাইজ পুলের মধ্যে চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ৩ লাখ টাকা এবং রানার্স-আপ সিএমএফ ই-স্পোর্টস ১ লাখ ৫০ হাজার টাকা প্রাইজমানি লাভ করে। এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল যথাক্রমে ১ লাখ টাকা ও ৭০ হাজার টাকা পুরস্কার পায়। গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী বাকি ১২টি দলও তাদের চূড়ান্ত অবস্থান অনুযায়ী প্রাইজমানি পেয়েছে।

অফিশিয়াল ইনফিনিক্স স্মার্টফোনে খেলা এই টুর্নামেন্টের শীর্ষ চারটি দল এবার আন্তর্জাতিক মঞ্চে লড়ার সুযোগ পাবে। তারা ‘২০২৬ পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (PMGO) মৌসুম ২ – সাউথ এশিয়া ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

সম্পর্কিত নিবন্ধসমূহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্যসমূহ